৭টি ককটেল উদ্ধার আম-বাগান থেকে,জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি আম-বাগানে তিনটি ব্যাগ থেকে ৭টি ককটেল-উদ্ধার করেছে পুলিশ।

৭টি ককটেল উদ্ধার আম বাগান থেকে
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হাই স্কুল-রোডের পাশের একটি আম-বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে আমার বাগানে আম পাড়তে এসে দেখি তিনটি শপিং ব্যাগে ধানের গুড়ো দিয়ে ককটেল রাখা আছে। আমি চমকে গিয়ে ৯৯৯ এ কল দিই। পরে স্থানীয় ওয়ার্ড সদস্যকেও জানিয়েছি।
আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে আম-বাগানের পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি ককটেল পড়ে আছে। পরে জনপ্রতিনিদের খবর দেই।
স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক জানান, স্থানীয়রা আম-বাগানে ব্যাগ ভর্তি ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি সদর থানায় জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ৭টি ককটেল-উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনও ঘটনাস্থলেই রয়েছি।
১ thought on “৭টি ককটেল উদ্ধার আম বাগান থেকে”