চাঁপাইনবাবগঞ্জে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন ম্যাজিস্ট্রে

ছাড়া পেলেন ম্যাজিস্ট্রে – অভিযান শেষ করে ফেরার পথে দুপুর দেড়টার দিকে কয়লাদিয়াড় এলাকায় স্থানীয়রা এলাকার আরো দুটি ইটভাটা ভাঙার দাবি জানায়। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র রয়েছে বলে জানানো হলেও দুপুর দেড়টার দিকে তাদের ঘিরে ধরে অবরুদ্ধ করে স্থানীয় জনতা রাস্তায় বসে পড়ে।

 

চাঁপাইনবাবগঞ্জে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন ম্যাজিস্ট্রে

 

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা ভাঙার দাবিতে টানা ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও তার সঙ্গে থাকা অন্যান্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গতকাল সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কয়লাদিয়াড় এলাকায় অবস্থিত স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা নামে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল সহযোগিতা করে।

অভিযান শেষ করে ফেরার পথে দুপুর দেড়টার দিকে কয়লাদিয়াড় এলাকায় স্থানীয়রা এলাকার আরো দুটি ইটভাটা ভাঙার দাবি জানায়। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র রয়েছে বলে জানানো হলেও দুপুর দেড়টার দিকে তাদের ঘিরে ধরে অবরুদ্ধ করে স্থানীয় জনতা রাস্তায় বসে পড়ে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান নিজে ও সেনা বাহিনী ঘটনাস্থলে যায়। অনেক বোঝানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা আইনি বিষয়টি মেনে নিয়ে রাস্তা থেকে সরে যায়। শিবগঞ্জ থানার পরিদর্শক আরমান হোসেন জানান, অনেক বোঝানোর পর জনগণ সরে যায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Comment