চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ | সারা সপ্তাহের খবর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ খবর দিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ | সারা সপ্তাহের খবর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ | সারা সপ্তাহের খবর

 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা চৌধুরী এক নারীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ তোলেন। এর আগে একই অভিযোগের বিষয়ে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এক কেজি ওজন এর বেগুন

বরেন্দ্রভূমিতে বারি বেগুন-১২–এর পরীক্ষামূলক আবাদে সাফল্য পাওয়া গেছে। আশাবাদী হয়ে উঠেছেন চাষি, বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ববিদেরা। তাঁদের মতে, অন্য অনেক জাতের চেয়ে এই বেগুনের ফলন ভালো, গুণাগুণও বেশি। আর্থিক লাভের দিক দিয়ে অন্য অনেক ফসলকে পেছনে ফেলবে বেগুনের এই জাত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বরেন্দ্রভূমিতে বারি বেগুন-১২ জাতের প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে।

আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ

আতঙ্ক ছড়াতে চাঁপাইনবাবগঞ্জ শহরে পরপর ৮টি ককটেল নিক্ষেপ করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় চারটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল আরও চারটি তাজা ককটেল। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের মেথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। 

ভ্যানভর্তি টিসিবির পণ্য আটক করল জনতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিসিবির ৯৪ কেজি ডাল, ৯৪ লিটার তেল ও ৪৭ কেজি ছোলা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।

৩ দিনের ছুটি নিয়ে ৭ মাস ধরে উধাও প্রাণিসম্পদ কর্মকর্তা

পারিবারিক কারণ দেখিয়ে মাত্র ৩ দিনের ছুটি নিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুরেজা তালুকদার। এরপর আর খোঁজ নেই। অফিসে আসেন না ৭ মাস ধরে। তাকে দফায় দফায় লিখিত তলব করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপরও হদিস মেলেনি। এমনকি তিন দিনের ছুটি তিন মাস গড়ানোর মধ্যেই বদলির আদেশ দেয় প্রাণিসম্পদ দপ্তর। নতুন কর্মস্থলেও যোগদান না করে অনুপস্থিত থাকেন তিনি। অদ্যাবধি ২১৮ দিন ফাঁকা চেয়ার কর্মকর্তার অপেক্ষায়!

রাস্তায় পড়েছিল চারটি তাজা ককটেল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার নিমতলা মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

গোমস্তাপুরে এমপি জিয়াউর রহমানকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংসদ সদস্য জিয়াউর রহমানকে সংবর্ধনা দিলেন গোমস্তাপুর নাচোল, ভোলাহাট উপজেলার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সংগঠন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে বেগমকাচারীস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে একটি খালের পাশ থেকে বোমা সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের বাসুবেদপুর এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ | সারা সপ্তাহের খবর

 

চাঁপাইনবাবগঞ্জে অবিষ্ফোরিত ৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় অবিষ্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা থেকে ককটেল উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।  স্থানীয়রা জানায়, শহরের নিমতলায় অবিষ্ফোরিত অবস্থায় ৩টি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। 

২ thoughts on “চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ | সারা সপ্তাহের খবর”

Leave a Comment