বিমান বাহিনীর সাবেক সদস্য নিহত তেলপাম্পে ট্রাকের-ধাক্কায়,চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল মতিন (৫৫) নামে বিমান-বাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিমান বাহিনীর সাবেক সদস্য নিহত তেলপাম্পে ট্রাকের ধাক্কায়
নিহত আব্দুল মতিন গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে লতিফুর রহমান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন আব্দুল মতিন। এ সময় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল মতিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

১ thought on “বিমান বাহিনীর সাবেক সদস্য নিহত তেলপাম্পে ট্রাকের ধাক্কায়”