সাবেক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. নাহিদ উজ্জামান (২২) নামে এক সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ বাজারের আলুপট্টির দক্ষিণে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।

সাবেক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে
সাংবাদিক মো. নাহিদ উজ্জামান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ বাজার আলুপট্টির দক্ষিণে পুকুর খননের সংবাদ সংগ্রহে যান সাংবাদিক নাহিদ উজ্জামান। এ সময় দেখা যায় দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর নেতৃত্বে পুকুর খনন চলছে। সরকারি অনুমতিক্রমে পুকুর করছেন কিনা জানতে চাইলে সাবেক
চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সাংবাদিক নাহিদ উজ্জামানের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করেও অশ্লীল ভাষা বলেন তিনি। এক পর্যায়ে তার সন্ত্রাসী লোকজন ওই সাংবাদিকের ব্যবহৃত ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এমনকি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, ‘পরবর্তীতে দূর্লভপুর এলাকায় কোনো সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকতা করার সাধ মিটাই দেবো।’
তবে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অভিযুক্ত আব্দুর রাজিব রাজু বলেন, আমি তাকে মারধর করিনি। সে আমার কাছে টাকা চেয়েছিল।
এমনকি আপনার যা ইচ্ছা তা করে নিয়েন বলে এই প্রতিবেদককেও অশ্লিল ভাষায় গালি দেন তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১ thought on “সাবেক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে”