সড়ক দুর্ঘটনায় নিহত ১ – চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অহাব আলী (২৭) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
অহাব আলী হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপ-রাজারামপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে। শনিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর পেট্রোলপাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।এই ঘটনার পর ঘাতক চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ভুটভটি চালককে সনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।