কুপিয়ে হত্যা ককটেল ফাটিয়ে গতিরোধ করে,চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুপিয়ে হত্যা ককটেল ফাটিয়ে গতিরোধ করে
রোববার দিনগত রাত পৌনে ১২টার দিকে সদর-উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি ককটেল ফাটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়।
পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মনিরুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে আছে। কারা, কী কারণে হত্যা করেছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

১ thought on “কুপিয়ে হত্যা ককটেল ফাটিয়ে গতিরোধ করে”